1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
রাণীশংকৈলে দুই মাথাওয়ালা বাছুরের জন্ম - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

রাণীশংকৈলে দুই মাথাওয়ালা বাছুরের জন্ম

  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি (রাণীশংকৈল)ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল লেহেম্বা ইউনিয়নের গাগুয়া গ্রামে দুই মাথার এক নবজাতক বাছুরের জন্ম নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় কৃষক জালাল উদ্দীনের গাভীটি এই বিরল আকৃতির বাছুরের জন্ম দিয়েছে।

দুই মাথাওয়ালা বাছুর জন্মের খবরটি, এলাকায় ছড়িয়ে পড়লে বাছুরটি একনজর দেখার জন্য ভিড় জমায় স্থানীয়রা।

এসময় জালালের স্ত্রী রুপা বেগম বলেন, গরুটি গত কোরবানির সময় কাতিহার হাট থেকে কিনেছিলাম। আজ সন্ধ্যায় গরুটি দুই মাথাওয়ালা বাছুরের জন্ম দিয়েছে। এমন বাছুর জীবনে দেখিনি এজন্য ভয়ও লাগছে।

তিনি আরও বলেন, গাভীটি এখন ভালো আছে। আমি ওকে ফিটার দিয়ে দুধ খাওয়াচ্ছি, নিজে এখনো দুধ খাচ্ছেনা। এমন বাছুর জন্মের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসির পাশাপাশি বড় ডাক্টার ও আমাদের বাড়িতে এসেছিল। বাছুরটি দেখে অনেকেই মোবাইলে ছবি তুলছে আবার কেউ কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোষ্ট দিচ্ছেন।

এব্যাপারে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রুপম চন্দ্র মহন্ত বলেন, এটা জন্মগত সমস্যা এমন ঘটনা বিরল। সাধারণত ভ্রূণ বিভাজনের সময় জেনেটিক ত্রুটির কারণে এমন দুই মাথাওয়ালা বাছুর জন্ম নিতে পারে। ঘটনাস্থলে গিয়ে গাভী ও বাছুরটি দেখে এসেছি ২টিই সুস্থ আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park