1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
রাজা ইলিশের দাম  সাড়ে ৬ হাজার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

রাজা ইলিশের দাম  সাড়ে ৬ হাজার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৪৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, ভোলা :

ভোলার মেঘনা নদী‌তে জেলে‌দের জালে ধরা পড়েছে এক‌টি রাজা ইলিশ। ২ কেজি ৭০ গ্রাম ওজনের ইলিশটি বিক্রি হয়েছে সাড়ে ৬ হাজার টাকায়।

বৃহস্প‌তিবার (১৯ জুন) দুপুর ২টার দি‌কে ভোলা সদর উপ‌জেলার তুলাতু‌লি মৎস্য ঘা‌টে ইলিশ‌টি নিলা‌মের মাধ্যমে ৬ হাজার ৪৮০ টাকায় ক্রয় করেন ও‌ই ঘাটের আড়তদার মো. কামাল হোসেন।

আড়তদার মো. কামাল হো‌সেন জানান, বৃহস্প‌তিবার দুপু‌রের দিকে ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের জেলে মো. ত‌ছির মা‌ঝির জালে ধরা পড়ে রাজা ইলিশ‌টি। ভোলা সদরের ধ‌নিয়া ও দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের মাঝামা‌ঝি মেঘনা নদী‌তে এটি ধ‌রা প‌ড়ে। এর ওজন ২ কে‌জি ৭০ গ্রাম। পরে দুপুর ২টার দিকে জেলে ত‌ছির মা‌ঝি তুলাতু‌লিতে মাছ‌টি নিয়ে আসেন। এরপর নিলামের মাধ‌্যমে ইলিশ‌টি স‌র্ব্বোচ দামে ক্রয় ক‌রি। এসময় কয়েকজন আড়তদার ও মৎস‌্য ব‌্যবসায়ী ছিলেন, কিন্তু তাদের থেকে দাম বে‌শি ছি‌ল আমার।

তি‌নি আরও জানান, ঘাটে দেড় হাজার থেকে নিলাম শুরু হয়, এরপর বাড়তে বাড়তে ৬ হাজার ৪৮০ টাকায় শেষ হয়। এই মাছ‌টি তি‌নি ব‌রিশাল আড়তে সাড়ে ৭ থে‌কে ৮ হাজার টাকায় বি‌ক্রি করতে পারবেন ব‌লেও দাবি করেন তিনি।

ভোলা জেলা মৎস‌্য কর্মকর্তা বিশ্ব‌জিৎ কুমার দেব জান‌ান, বিগত দিনের নিষেধাজ্ঞা সফল হওয়ায় ও নদীতে নি‌ষিদ্ধ জা‌ল ধ্বং‌সের কারণে নদী‌তে এখন বড় বড় ইলিশ পা‌চ্ছেন জে‌লেরা। আগামীতেও তারা সকল অভিযান সফলভাবে সম্পন্ন করবেন। এতে আরও বড় সাইজের ইলিশ ধরা পড়বে বলে দাবি করেন তি‌নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park