1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
রাঙ্গামাটিতে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

রাঙ্গামাটিতে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৯৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, রাঙ্গামাটি:

রাঙ্গামাটির বরকলে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার এরাবুনিয়া এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভূষণছড়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম জানান, এ এলাকায় এত বড় অজগর আর দেখা যায়নি। অজগরটি একটি ছাগল খেয়ে ফেলে।

রাঙ্গামাটি বন বিভাগের বরকল রেঞ্জের সহকারী রেঞ্জার আনোয়ার হোসেন জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাপটি উদ্ধার করে বরকল রেঞ্জে পর্যবেক্ষণে রাখেন। পরে সন্ধ্যায় সাপটিকে বরকল রিজার্ভ ফরেস্টে অবমুক্ত করা হয়েছে। তবে সাপটিকে টানাহেঁচড়া করার কারণে কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছে। সাপটি যেখানে অবমুক্ত করা হয়েছে সেখানে স্থির হয়ে আছে। আমরা সাপটিকে পর্যবেক্ষণে রেখেছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park