1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
রাঙ্গামাটিতে রোপা বোরো ধান কাটা শুরু - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

রাঙ্গামাটিতে রোপা বোরো ধান কাটা শুরু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৬২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি রাঙ্গামাটি:

জেলায় চলতি অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তার আওতায় রবি মৌসুমে, বোরো ধানের (উফশী জাত) সমলয় চাষাবাদের (Synchronized Cultivation) ব্লক প্রদর্শনীর কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে ধান কাটা শুরু হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় জেলার সদর উপজেলাধীন কুতুকছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়া, ডুলু হড়ি ব্লকে কৃষি সম্প্রসারণঅধিদপ্তরের আয়োজনে ধান কাটার উদ্বোধন করেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহনাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আছমা, জেলা পরিষদ সদস্য ও আহ্বায়ক কৃষি নাই ঊ প্রু মারমা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, ডি এই নাসিম হায়দার ও উপ-পরিচালক উদ্যানতত্ত্ব আপ্রু মারমা সহ সুফলভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন আধুনিক পদ্ধতি ব্যবহার করে কৃষিতে সুষ্ঠুভাবে যান্ত্রিকীকরণ করা গেলে পাহাড়ে ফসল উৎপাদন আরো বাড়বে। এতে শ্রমিক কম লাগবে, কৃষি খাতে যে শ্রমিক সংকট বিশেষ করে ধান কাটার সময় শ্রমিকের অভাব এর থেকে মুক্তি পাওয়া যাবে।

পরে অতিথিরা মাঠ পর্যায়ে কৃষি যান্ত্রিকীকরণের ব্যবহার পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন সমস্যা নিয়ে কৃষকদের সাথে কথা বলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park