1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মেহেরপুরে কালবৈশাখী ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

মেহেরপুরে কালবৈশাখী ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৫৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, মেহেরপুর:

মেহেরপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে গেছে আম-লিচুসহ বিভিন্ন গাছপালা। উপড়ে গেছে বৈদ্যুতিক খুঁটি। বিচ্ছিন্ন ছিল বিদ্যুৎ সংযোগ। এর পাশাপাশি উঠতি ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার (১৭ মে) সন্ধ্যা ৭টা থেকে শুরু হয় ঝড়ের এই তাণ্ডব। আধাঘণ্টা পর ঝড়ের গতি কিছুটা কমলেও এর প্রভাব ছিল রাত ১০টা পর্যন্ত।

সরজমিনে দেখা যায়, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে বিভিন্ন জমির কলাখেত ঝড়ে মাটির সঙ্গে নুয়ে পড়েছে। গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের বিভিন্ন মাঠে উঠতি ধানের খেত নুয়ে পড়েছে। যা কয়েকদিন পরই কৃষকরা ঘরে তুলতেন।

ষোলটাকা গ্রামের ধান চাষি কামরুল বলেন, মাঠে ধান তোলার সময় হয়ে গেছে। দু-এক দিনের মধ্যে ধান কাটা হবে। কিন্তু ঝড়ে সব মাঠের ধান নুয়ে গেছে। এতে আশানুরূপ ফল পাওয়া যাবে না।

এদিকে মেহেরপুরের গাংনী উপজেলার একটি আম বাগানের মালিক উজ্জল হোসেন বলেন, জেলায় ১৫ মে থেকে আম-লিচু সংগ্রহ শুরু হয়েছে। আম প্রায় পেকে গেছে। রাতের ঝড়ে বাগানের অর্ধেকের বেশি আম ঝরে পড়েছে। এতে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে চাষিদের।

এদিকে ঝড়ের তাণ্ডবে বিভিন্ন সড়কের ওপর গাছপালা ভেঙে পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটে।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি সম্প্রসারণ অফিসার মো. শাহাদুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার মাঠপর্যায়ে জরিপ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঝড়ে কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। দু-এক দিনের মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park