1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মিথ্যা তথ্যে ডব্লিউএইচওতে চাকরি, পুতুলের বিরুদ্ধে মামলা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

মিথ্যা তথ্যে ডব্লিউএইচওতে চাকরি, পুতুলের বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৭১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

মিথ্যা তথ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি ও সূচনা ফাউন্ডেশনের নামে চাপ দিয়ে ২০টি ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা আদায়ের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, মামলায় আসামী সায়মা ওয়াজেদ চেয়ারপার্সন, অটিজম ও স্নায়ু বিকাশ জনিত সমস্যা বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটি এবং আঞ্চলিক পরিচালক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( হু), দক্ষিণ-পূর্ব এশিয়া কর্তৃক ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভের উদ্দেশ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-তে ২০২৩ সালে দাখিলকৃত সিভিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-তে শিক্ষকতা/শিক্ষা ম্যানুয়েল তৈরি বা রিভিউ সম্পর্কিত কার্যক্রমে অংশগ্রহণ না করেও নিজেকে উক্ত কাজের সাথে সম্পর্কিত মর্মে মিথ্যা দাবি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আবেদন এবং পরবর্তীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভ করে দন্ডবিধির ৪২০/৪৬৮/৪৭১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

অপর মামলায় সাবেক চেয়ারপার্সন, সূচনা ফাউন্ডেশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক; ও (২) মোঃ নজরুল ইসলাম মজুমদার (৬৮), পিতা: মো: আনা মিয়া মজুমদার, মাতা: মাফিয়া খাতুন, সাবেক চেয়ারম্যান, এক্সিম ব্যাংক পিএলসি; সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস ও চেয়ারম্যান, নাসা গ্রপ; স্থায়ী ঠিকানা: বাসা-১৫৩, রোড-১৮, নিউ ডিওএইচএস, মহাখালী, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা কর্তৃক ক্ষমতার অপব্যবহারপূর্বক পরস্পর যোগসাজশে অবৈধভাবে প্রভাব বিস্তারের মাধ্যমে বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস এর সদস্যভুক্ত ব্যাংকসমূহকে তাদের সিএসআর ফান্ড হতে বিধিবহির্ভূতভাবে সূচনা ফাউন্ডেশন, ঠিকানা: বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট বিল্ডিং (৩য় তলা), বাড়ি: ০৮, রোড: ১১ (নতুন); রোড: ৩২ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা: ১২০৯ এর অনুকূলে টাকা প্রদানের জন্য চাপ প্রদানের মাধ্যমে ২০টি ব্যাংক হতে মোট ৩৩.০৫ কোটি টাকা প্রদানে বাধ্য করতঃ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন এর ৫(২) ধারা ও দন্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park