1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৮২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি গোপালপুর (টাঙ্গাইল):

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যেই কার্যক্রম শুরু করেছে। মানুষের ভোটের কালি মোছার আগেই সরকারের ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ দুপুরে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গোলাবাড়ি এলাকায় রাজখাল খনন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে মানুষের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে এবং কৃষকদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, ইতোমধ্যে কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। এছাড়া আগামী ১৪ই এপ্রিল টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কৃষি কার্ড কর্মসূচির উদ্বোধন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের নদী ও খাল পুনরুদ্ধারে সরকার একটি বড় কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচির আওতায় সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটারের বেশি নদী ও খাল খনন করা হবে। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে খনন কার্যক্রম শুরু হয়েছে। আজ রাজখাল খননের মধ্য দিয়ে টাঙ্গাইল জেলায় এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হলো।

প্রতিমন্ত্রী আরো বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচব্যবস্থা সচল রাখা এবং শুকনো মৌসুমে পানির সংকট মোকাবিলায় খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কর্মসূচির মাধ্যমে তৃণমূলের কৃষকদের আরও স্বাবলম্বী করে তোলাই সরকারের লক্ষ্য।

তিনি বলেন, টাঙ্গাইল জেলার যেসব খাল ভরাট হয়ে গেছে বা মৃতপ্রায় অবস্থায় রয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে খনন করা হবে। এর ফলে পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষি ও মৎস্য খাত উপকৃত হবে।

অনুষ্ঠানে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য মো: আব্দুস সালাম পিন্টু, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park