1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ভারতের সঙ্গে আমদানি বাণিজ্য রাজনৈতিকভাবে দেখছেন না খাদ্য উপদেষ্টা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ভারতের সঙ্গে আমদানি বাণিজ্য রাজনৈতিকভাবে দেখছেন না খাদ্য উপদেষ্টা

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৩০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

দেশে খাদ্যের সংকট হওয়ার কোনো আশঙ্কা নেই জানিয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব খাদ্য পরিস্থিতির উপরে পড়বে না। দুই দেশের মধ্যে এখনো বাণিজ্য চলমান রয়েছে।

রবিবার সচিবালয়ে দেশের খাদ্য মজুত পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভারত থেকে আমরা চাল আমদানি করি টাকায়। তারাও এটা বিক্রি করেন। বাজারটা কিন্তু ক্রেতা ও বিক্রেতা উভয়ের প্রয়োজন হয়। বিক্রেতাও বাজারে আসতে হয়, তার বিক্রি করা দরকার আছে। আমরাও বাজারে যাই আমাদের কেনা দরকার আছে। ঠিক তেমনভাবে ভারত থেকে চাল আমদানি বা যেসব জিনিস আমদানি সেটাকে আমরা রাজনৈতিকভাবে দেখি না।

খাদ্য উপদেষ্টা বলেন, অন্য যেখান থেকেই আনি আমরা এটা রাজনৈতিকভাবে দেখি না। আমরা এটাকে দেখি বাজার মেকানিজম হিসেবে। যেখানে আমরা কম পাই সেখান থেকে আমরা কিনি।

তিনি আরও বলেন, গম পুরোটাই কিন্তু ইমপোর্ট। আমাদের দেশে গমের চাহিদা বছরে ৭০ লাখ মেট্রিক টন। এর মধ্যে আমাদের দেশে উৎপাদন মোটে ১০ লাখ মেট্রিক টন। আর চালের সিংহভাগই লোকাল, আর কিছু পরিমাণ ইমপোর্ট করা হয়েছে, আরও কিছু পরিমাণ ইমপোর্ট চ্যানেলের মধ্যে আমাদের আছে। এবারে ইমপোর্টের পরিমাণটা শেষ হওয়ার পরে বলতে পারব, আরও কয়েক মাস পরে বলতে পারব যে অন্যান্য বছরের তুলনায় ইমপোর্টের পরিমাণটা কমে যাবে আশা করছি ইনশাআল্লাহ।

তিনি জানান, দেশের বর্তমান খাদ্য মজুত পরিস্থিতি সন্তোষজনক। সরকারি খাদ্য গুদামে বর্তমানে ২০ লাখ ২৭ হাজার ৪২০ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। এর মধ্যে ১৬ লাখ ৯৬ হাজার ৭৮৭ টন চাল, ২ লাখ ৩৩ হাজার ২২৪ টন গম এবং ৯ লাখ ৭ হাজার ৪০৯ টন ধান মজুত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park