1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বোয়ালখালীতে বসতঘরে মিলল ১১ সাপের বাচ্চা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বোয়ালখালীতে বসতঘরে মিলল ১১ সাপের বাচ্চা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, চট্টগ্রাম:

বোয়ালখালীতে এক বসতঘরের পাকা মেঝের নিচে মিলেছে সাপের ২৭টি ডিমের খোসা। গত এক সপ্তাহে এ ঘর থেকে একের পর এক পাওয়া গেছে ১১টি পদ্মগোখরোর ছানা।

উপজেলার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের হাফেজ আহমেদের বাড়িতে এ সাপের উপদ্রব দেখা দিয়েছে।

পরিবারের সদস্য শওকত হোসাইন বলেন, গত এক সপ্তাহে অন্তত ১১টি পদ্মগোখরো সাপের ছানা পাওয়া গেছে ঘরে।

এনিয়ে ওঝা বৈদ্য কোনো কিছুই বাদ রাখিনি। তারা মাটি পড়া, বালি পড়া অনেক কিছুই দিয়েছে। শেষতক ঘরের পাকা মেঝে ভেঙেছে। মেঝের নিচ থেকে ২৭টি ডিমের খোসা মিলেছে। এনিয়ে আতঙ্কে রয়েছি।
ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমির হোসাইন শাওন বলেন, বড় সাপ সাধারণত ডিম দিয়ে চলে যায়। স্বাভাবিক তাপমাত্রায় ৫০-৭০ দিনের মধ্যে বাচ্চা ফুটে নিজ থেকে বের হয়ে যায়।

ওঝা বৈদ্যের বালি পড়া মাটি পড়া ও সাপের হাড় মানসিক প্রশান্তি দিলেও এসব মূলত কাজ করে না। গত সোমবার (৬ অক্টোবর) বাড়িটিতে গিয়ে বড় একটা সাপের খোলস পেয়েছি। মেঝের নিচে ফাঁপা জায়গা রয়েছে। ফলে সাপটিকে রেসকিউ করা সম্ভব হয়নি।

এদিকে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে খবর পেয়ে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের শেখ পাড়া জফুর মেম্বার বাড়ির হাঁস-মুরগির ঘর থেকে একটি পদ্মগোখরো সাপ উদ্ধার করেন আমির হোসাইন শাওন।

শাওন জানান, বসতঘরের সাথে লাগোয়া ছিলো হাঁস-মুরগির ঘর। সেখানে ৩টি হাঁস ছিলো। সাপটি হাঁসের দুটো ডিম খেয়ে ফেলেছে এবং একটি হাঁস মেরে ফেলেছে। সাপটির বয়স প্রায় ৭-৮ বছর হবে। প্রায় ৬ ফুট লম্বা সাপটি উদ্ধার করে জঙ্গলে অবমুক্ত করা হয়েছে। মানুষের আগ্রাসনের ফলে নিরাপদ বাসস্থান হারাচ্ছে সাপ। ফলে যত্রতত্র দেখা মিলছে সাপের।

শাওনের দাবি, এ সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণির অসাধু ভণ্ডরা মানুষকে মাটি পড়া, বালি পড়া ও সাপের হাড় দিয়ে বোকা বানিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park