1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বিএজেএফ'র সভাপতি সাইদ শাহীন সম্পাদক আবু খালিদ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বিএজেএফ’র সভাপতি সাইদ শাহীন সম্পাদক আবু খালিদ

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএজেএফ) এর নতুন কার্যনির্বাহী (২০২৬-২৭) কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাক এর বার্তা সম্পাদক (অনলাইন) সাহানোয়ার সাইদ শাহীন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের সিনিয়র নিউজরুম এডিটর আবু খালিদ।

রোববার রাজধানীর খামারবাড়ীর কেআইবি কনফারেন্স রুমে নবনির্বাচিত কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দ্যা ফাইনান্সিয়াল এক্সপ্রেসের সিনিয়র রিপোর্টার ইয়াছির ওয়ারদাদ ও ডেইলি সানের সিনিয়র রিপোর্টার আ. ন. ম. মহিবুব উজ জামান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বিজনেস স্ট্যান্ডার্ডের চিফ রিপোর্টার আব্বাস উদ্দিন নয়ন ও সারাবাংলা ডটনেটের সিনিয়র করেসপন্ডেন্ট এমদাদুল হক তুহিন, সাংগঠনিক সম্পাদক প্রতিদিনের সংবাদের সিনিয়র রিপোর্টার মো. মেহেদী হাসান ও অর্থ সম্পাদক বণিক বার্তার স্টাফ রিপোর্টার মোফাজ্জল হোসেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক খোলা কাগজের সিনিয়র রিপোর্টার আলতাফ হোসেন ও চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার আফসানা মিমি, দপ্তর সম্পাদক ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার মরিয়ম সেঁজুতি, গবেষণা সম্পাদক ৭১ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক পলিটিক্স নিউজের সম্পাদক সালেহ মোহাম্মদ রশিদ অলক।

এছাড়া প্রশিক্ষণ সম্পাদক বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার আল মামুন, খামারী উন্নয়ন বিষয়ক সম্পাদক যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার তাজনূর ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের সিনিয়র রিপোর্টার মেহেদী আল আমিন, প্রচার সম্পাদক দ্যা ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার শুকান্ত হাওলাদার, প্রকাশনা সম্পাদক আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান নূর, কৃষক অধিকার বিষয়ক সম্পাদক ইউএনবির নিউজ এডিটর ইমরান হোসেন ইমন, তথ্য বিষয়ক সম্পাদক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার লুৎফর রহমান কাঁকন।

এছাড়া নতুন কমিটির কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন- বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসির, চ্যানেল আইয়ের সিনিয়র রিপোর্টার জহির মুন্না, সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শুভ খান, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার মোঃ. মুত্তাকিনুর রহমান মাসফি ও টাইমস অব বাংলাদেশ এর স্টাফ রিপোর্টার মো. আল-আমীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park