1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বাকৃবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বাকৃবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, ময়মনসিংহ :

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় জব্বারের মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা রেললাইনে অবস্থান নিয়ে রেলপথ অবরোধ করেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে রেলপথ অবরোধ করেন তারা। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, রেলপথ অবরোধ করার কারণে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ও ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ফাতেমানগর স্টেশনে আটকে আছে। এছাড়া আরও কিছু ট্রেন বিভিন্ন স্থানে আটকে আছে। শিক্ষার্থীদের বুঝিয়ে রেলপথ থেকে দ্রুত সরানো হবে।

এর আগে সকালে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা লাঠিসোঁটা হাতে বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেটের আশপাশে এসে জড়ো হন। এসময় শিক্ষার্থীরা ‘রাজপথ ছাড়ি নাই’, ‘রাজপথ ছাড়বো না’, ‘প্রশাসনের গদিতে আগুন জ্বালো একসাথে’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। পরে ক্যাম্পাসের ভেতরে আমতলায় অবস্থান নিয়ে আন্দোলন চলমান রাখেন শিক্ষার্থীরা। বেলা ১১টায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আহসানুল হক হিমেল সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park