1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বরগুনায় ৩৫ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বরগুনায় ৩৫ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৫২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি বরগুনা:

বরগুনার পাথারঘাটা উপজেলায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ কেজি হরিণের মাংসসহ মো. রেজাউল ইসলাম (২৫) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন অর রশীদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১১টার দিকে পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের সপ্তগ্রাম নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি একই এলাকার বাসিন্দা মো. খলিলুর রহমানের ছেলে।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীন বিসিজি স্টেশন এবং পাথরঘাটা পুলিশের সমন্বয়ে পাথরঘাটার বিভিন্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন সপ্তগ্রাম নামক এলাকা থেকে ৩৫ কেজি হরিণের মাংসসহ মো. রেজাউল ইসলামকে আটক করা হয়। পরে উদ্ধার করা মাংস এবং আটক পাচারকারীকে পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন অর রশীদ বলেন, কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে হরিণের মাংসসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্টগার্ডের ২৪ ঘণ্টা টহল জারি রয়েছে। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park