1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বরগুনায় দুটি মাথাসহ হরিণের ১ মন মাংস জব্দ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বরগুনায় দুটি মাথাসহ হরিণের ১ মন মাংস জব্দ

  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, বরগুনা:

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীর পাড় থেকে দুটি হরিণের মাথাসহ প্রায় ৪০ কেজি মাংস জব্দ করেছে চরদুয়ানী নৌ পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের নাপ্তার খালের মোহনা থেকে মাথাগুলো ও মাংস জব্দ করা হয়।

চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি দেখে শিকারিরা তিনটি বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা থেকে দুটি হরিণের মাথা ও প্রায় ৪০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।

এসআই সাইফুল ইসলাম আরও বলেন, উদ্ধার হওয়া মাংস আদালতের নির্দেশ অনুযায়ী নিষ্পত্তি করা হবে। যারা অবৈধ শিকার ও ব্যবসার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান চলমান রয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park