1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বন্যাক্রান্ত এলাকায় ওএমএসের বরাদ্দ বাড়ানো হবে : খাদ্য উপদেষ্টা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বন্যাক্রান্ত এলাকায় ওএমএসের বরাদ্দ বাড়ানো হবে : খাদ্য উপদেষ্টা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১০৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, কুমিল্লা :

বন্যাক্রান্ত এলাকায় খাদ্য ঘাটতি পূরণে ওএমএসের (ওপেন মার্কেট সেল) বরাদ্দ বাড়ানো হবে বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

বৃহস্পতিবার (১২ জুন) কুমিল্লা সার্কিট হাউজে জেলা প্রশাসক ও খাদ্য সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আলী ইমাম মজুমদার বলেন, কুমিল্লা নগরীর ধর্মপুরে খাদ্য গুদামের জলাবদ্ধতা, কালিয়াজুরিতে রেকর্ড রুমের জলাবদ্ধতা নিরসনে কাজ করা হবে। খাদ্য গুদাম ও রেকর্ড রুমের দালানগুলো ঠিক রাখতেও কাজ করবে সরকার। সংশ্লিষ্ট দফতরগুলোকে এ বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। সমস্যাগুলো চিহ্নিত করে তারা এ বিষয়ে দ্রুত সময়ে কাজ করবেন।

এ সময় জেলা প্রশাসক আমিরুল কায়ছারসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park