1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
পাট পণ্যের বহুমুখীকরণের উদ্যোগ নেয়া হয়েছে : বাণিজ্য উপদেষ্টা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

পাট পণ্যের বহুমুখীকরণের উদ্যোগ নেয়া হয়েছে : বাণিজ্য উপদেষ্টা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি কক্সবাজার :

পাট পণ্যের বহুমুখীকরণের উদ্যোগ নেয়া হয়েছে। পাট নিয়ে সমস্যার দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

গতকাল সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’ স্লোগান নিয়ে পাট অধিদপ্তর ও জেডিপিসি আয়োজিত চার দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা একথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, ‘আমরা বিভিন্ন জায়গায় বৈচিত্র্যময় পাট মেলার আয়োজন করছি। কিছু দিন আগে বাণিজ্য মেলা সম্পন্ন হয়েছে। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে কক্সবাজারে মেলার আয়োজন করা হয়েছে। মেলায় অংশগ্রহণকারীরা খুশি এবং তারা প্রবৃদ্ধির আশা করছেন। সরকার তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে।’

বিভাগীয় এবং জেলা পর্যায়ে আরো মেলার আয়োজন করা হবে উল্লেখ করে তিনি বলেন, পাটের দ্রব্য তৈরির উপকরণ নিয়ে যে সমস্যা রয়েছে তা সমাধান করা হবে। রমজানে দ্রব্যমূল্য বাড়বেনা জানিয়ে তিনি বলেন, সম্প্রতি একটি ব্যবসায়িক সম্মেলনে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সবাই একত্রে কাজ করছে। তাই আশা করছি, রমজানে বাজারে পণ্যের মূল্য কোনোভাবেই বাড়বে না। তেল, চিনি, খেজুর, ছোলা, মাছ, মুরগি, ডিম ও মৌসুমি সবজির সরবরাহ সঠিকভাবে করা হবে।

পাট অধিদপ্তরের পরিচালক সত্যকাম সেন, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে উপদেষ্টা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সাথে পাট পণ্যের সম্ভাবনা নিয়ে কথা বলেন।

উল্লেখ্য, এবারের বহুমুখী পাটপণ্য মেলায় ৩৩টি স্টল রয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park