1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
নিউইয়র্কে নাসিমের ছেলের ১৪ অ্যাপার্টমেন্ট - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

নিউইয়র্কে নাসিমের ছেলের ১৪ অ্যাপার্টমেন্ট

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১০১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

সাবেক স্বাস্থ্যমন্ত্রী (প্রয়াত) মো. নাসিমের ছেলে তমাল মনসুরের নামে নিউইয়র্কে ১৪টি অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পাশাপাশি তার তিন কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তিনটি ব্যাংক হিসাবে তিন কোটি ৩৭ লাখ ৩১ হাজার ৫৩৩ টাকার সন্দেহজনক অবৈধ লেনদেনের তথ্য পেয়েছে দুদক।

বৃহস্পতিবার (২৭ মার্চ) অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তমালের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের ছেলে সাবেক এমপি তমাল মনসুরের নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৪টি অ্যাপার্টমেন্টের সন্ধান মিলেছে। যার বাজারমূল্য প্রায় ৬৩ কোটি ৯৩ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া দেশে তার অবৈধ সম্পদের পরিমাণ ৩ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার ২৭০ টাকার। সব মিলিয়ে তমাল মনসুরের অবৈধ সম্পদের পরিমাণ ৬৭ কোটি ৬৩ লাখ ৩৭ হাজার ২৭০ টাকার।

মামলার এজাহারে বলা হয়, নিউইয়র্কের জ্যামাইকা স্ট্রিটে আফতাব স্কাইভিউ টাওয়ারে তমালে ১২টি ফ্ল্যাট ও ৩টি পার্কিং স্পেস রয়েছে, যার মূল্য ৪৯ হাজার ৬০০ মার্কিন ডলার বা ৩৮ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা (ফ্ল্যাট কেনার সময়ে ৭৭ টাকা ডলার ধরে)। স্ট্রিট বিটুউইন ও কুইন্স ব্লকে দুটি বহুতল ভবন রয়েছে, যার মূল্য যথাক্রমে ১৫ কোটি ৯ লাখ ২০ হাজার টাকা ও ১০ কোটি ৬৫ লাখ টাকা।

ক্ষমতার পট পরিবর্তনের পর গত বছরের ৩ সেপ্টেম্বর তমালের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। সেই সময় তার বিরুদ্ধে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল ১৭৫ কোটি টাকার সরকারি ক্রয়ে নিম্নমানের মালামাল সরবরাহ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের কথা জানায় দুদক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park