1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ঢাকা-ময়মনসিংহ রেললাইন অবরোধ করে বিক্ষোভ বাকৃবি শিক্ষার্থীদের - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ঢাকা-ময়মনসিংহ রেললাইন অবরোধ করে বিক্ষোভ বাকৃবি শিক্ষার্থীদের

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৫৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি ময়মনসিংহ :

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকায় কৃষিবিদদের অধিকার রক্ষা ও বৈষম্য নিরসনে রেললাইন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল ১ ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ ছিল।

মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার জব্বারের মোড় রেল ক্রসিংয়ে অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন রেললাইন অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাকৃবি শিক্ষার্থী ও পুলিশ জানিয়েছে, কৃষিবিদদের অধিকার রক্ষা ও বৈষম্য নিরসনে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। এতে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ফাতেমানগর ও ঢাকাগামী হাওর এক্সপ্রেস ময়মনসিংহ স্টেশনে আটকে ছিল। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সচল রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park