1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ঠাকুরগাঁওয়ে ৪ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শেষ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ঠাকুরগাঁওয়ে ৪ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শেষ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধ, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ে শেষ হলো ৪ দিনের কৃষি প্রযুক্তি পুষ্টি মেলা-২০২৬।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঠাকুরগাঁও সদর এর উদ্যোগে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় এ মেলা অনুষ্ঠিত হয়।

পাবলিক লাইব্রেরি মাঠে এই মেলা গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার বিকেলে পুরস্কার বিতরণী ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে এই মেলা শেষ হয়।

গত রোববার দুপুরে এই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার বেলাল হোসেন। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি জেনারেল নাজমুল হক সুমন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ইজাহার আহমেদ খান, বিএফএ সভাপতি মোদাচ্ছের হোসেন, বীজ প্রত্যয়ন বহিরাঙ্গন কর্মকর্তা নুরজাহান খাতুন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম।

কৃষি ও প্রযুক্তি বিষয়ক ৩০টি সুদৃশ্য স্টলে জেলার কৃষি ও প্রযুক্তির উৎকর্ষতা, অগ্রগতি ও ভবিষ্যৎ রোডম্যাপ তুলে ধরা হয়। নির্বাচনের ডামাডোলের মধ্যেও মেলায় উৎসাহী দর্শকের উপস্থিতি ছিল সন্তোষজনক বলে জানান সংশ্লিষ্টরা।

সমাপনী অনুষ্ঠানে সেরা স্টলদাতাসহ কৃতীদের মধ্যে পুরস্কার প্রদান করেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park