1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
টেকনাফের ১২ জেলেকে আটক করেছে আরাকান আর্মি - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

টেকনাফের ১২ জেলেকে আটক করেছে আরাকান আর্মি

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফের ১২ জেলেকে নাফ নদী থেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি। আটক জেলেরা সাগর থেকে মাছ ধরে বাড়ি ফিরছিলেন।

শনিবার (২৩ আগস্ট) দুপুরের দিকে নাফ নদীর মোহনা টেকনাফ নাইক্ষ্যং দিয়া ওপারের মিয়ানমার সীমান্তের অংশ থেকে তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে।

আটকরা হলেন- টেকনাফ শাহপরীর দ্বীপের বাসিন্দা মো.আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মো. রাসেল (২৩), মো. সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫), নুরুল আমিন (৪৫) এবং বাকি একজনের নাম পাওয়া যায়নি।

রহমত উল্লাহ নামে এক জেলে জানান, শনিবার টেকনাফ নাইক্ষ্যংদিয়া নাফনদীর মোহনা এলাকা থেকে শাহপরীর দ্বীপ এলাকার ১২ জেলে সাগর থেকে মাছ ধরে ফেরার পথে আরাকান আর্মি নৌকাসহ তাদেরকে আটক করে নিয়ে গেছেন। আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে তাদের আটক করেন। মিয়ানমারের রাখাইন সীমান্ত নাইক্ষ্যংদিয়া নামক স্থানে আরাকান আর্মির সদস্যদের অবস্থান থাকে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া মোহনা মিয়ানমার সীমান্তের অংশ থেকে ১২ জেলেকে আরাকান আর্মি আটক করেছে শুনলাম। যতটুকু জেনেছি তারা বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার কারণে তাদের আটক করেছে। বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park