1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ঝিনাইদহে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৯ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ঝিনাইদহে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৯

  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৫৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, ঝিনাইদহ :

ঝিনাইদহের কালীগঞ্জে একদিনে কুকুরের কামড়ে আহত হয়েছেন শিশুসহ ৯ জন। শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। আহতরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন নিতে এসে ভ্যাকসিন না পেয়ে চরম বিপাকে পড়েন৷

আহতরা হলেন- কালীগঞ্জ পৌর এলাকার বলিদাপাড়া গ্রামের বয়োবৃদ্ধ আমিরুল ইসলাম (৬০), চাচড়া গ্রামের শিশু ইমাম মাহাদী (৫), জামাল ইউনিয়নের বড় তালিয়ান গ্রামের সুমন বিশ্বাস (৩২), শিকারপুর গ্রামের সাধনা বিশ্বাস (৩০), নাছোহাটি গ্রামের বয়োবৃদ্ধ সৈয়দ আলী (৭৫), রাখালগাছি ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের সাদ আলী (৬০), মোল্ল্যাকুয়া গ্রামের নজরুল ইসলাম (৬২), নিয়ামতপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের আরশ আলী (২২), ও বড় রায়গ্রামের বিপ্লব হোসেনের শিশু কন্যা রাইসা (৩)। এরমধ্যে একজন রয়েছেন বিড়ালে কামড়ানোর রোগীও রয়েছেন।

রোগীদের স্বজনরা জানান, কুকুরে কামড়ের শিকার হয়ে চিকিৎসা নিতে এসে হাসপাতালে ভ্যাকসিন মেলেনি। বাধ্য হয়ে বাজারের ওষুধের দোকান থেকে ব্যয়বহুল ভ্যাকসিন কিনে চিকিৎসা নিচ্ছেন।

কালীগঞ্জ উপজেলা ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম বলেন, কুকুরের কামড়ে ৯ জন আহত হয়ে হাসপাতালে আসেন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। ভ্যাকসিনের চাহিদা পাঠানো হয়েছে। কিছুদিনের মধ্যে সরকারি ভ্যাকসিন হাসপাতালে পাওয়া যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park