1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ঝালকাঠিতে নিম্নাঞ্চল প্লাবিত, ফসলের ক্ষতির আশঙ্কা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ঝালকাঠিতে নিম্নাঞ্চল প্লাবিত, ফসলের ক্ষতির আশঙ্কা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৭২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি ঝালকাঠি :

টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে ঝালকাঠির নিম্নাঞ্চল। এরমধ্যে সুগন্ধা, বিশখালী, গাবখান, হলতা ও ধানসিঁড়ি নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৫ ফুট বেড়েছে। তলিয়ে গেছে শহরের রাস্তা-ঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানের ফ্লোর, বসতবাড়িসহ বাগান ও কৃষিক্ষেত।

গতকাল ভোর থেকে শুরু হওয়া মাঝারি থেকে ভারী বৃষ্টি ও দমকা হাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে আতঙ্ক।

‎নদী তীরবর্তী এলাকা ও শহর ঘুরে দেখা যায়, ‎টানা বৃষ্টিতে ঝালকাঠি শহরের অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে গেছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা ও যান চলাচলে বিঘ্ন। স্বাভাবিক সময়ের তুলনায় নদীর পানি ৫ ফুট বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এতে ফসলি জমি ও মৌসুমি শাক-সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থানের কলাক্ষেত নুয়ে পড়েছে। পুই শাক ও ডাটা শাকসহ শাক-সবজির ক্ষেতগুলোতে সৃজিত ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

‎এদিকে রাস্তাঘাটে পানি জমে যাওয়ায় সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। রিকশা ও অটোচালকরা জীবিকার তাগিদে বের হলেও যাত্রী সংকটে পড়তে হয়েছে তাদের। শহরের বেশিরভাগ দোকান বন্ধ রয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ও স্কুল মাঠ পানিতে তলিয়ে গেছে। সুগন্ধা ও বিষখালী নদীর পানি বেড়ে তীরবর্তী এলাকাসহ নিচু এলাকায় ঢুকে পড়েছে। এতে কৃষিজমি ও বাগান প্লাবিত হচ্ছে।

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী একেএম নিলয় পাশা জানান, নদ-নদীর পানি বেড়েছে। বিপৎসীমা ছুঁই ছুঁই করছে।

‎ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন বলেন, এখনো ঝালকাঠি সরাসরি সতর্কতা সংকেতের আওতায় পড়েনি, তবুও আমরা সর্বোচ্চ প্রস্তুত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park