1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পদক পেলেন যারা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পদক পেলেন যারা

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১২৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মৎস্যসম্পদ রক্ষায় দেশবাসীকে পরিবেশের প্রতি সদয় হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, পরিবেশের প্রতি সদয় না হলে বাংলাদেশের সমৃদ্ধ মৎস্য সম্পদ টিকিয়ে রাখা সম্ভব হবে না। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, প্রকৃতির প্রতি নির্দয় আচরণ অব্যাহত থাকলে একদিন মাছও আমাদের কপাল থেকে হারিয়ে যেতে পারে।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা একথা বলেন।  এসময়ে তিনি জাতীয় মৎস্য পদকও তুলে দেন।

অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাগণ, মৎস্যচাষী, উদ্যোক্তা ও গবেষকগণ উপস্থিত ছিলেন।

পুরষ্কারপ্রাপ্তারা হলেন- স্বর্ণ পদক মোহন বিশ্বাস, পিতা: নিতাই বিশ্বাস, মাতা: হরিদাসী বিশ্বাস, ঠিকানা: গ্রাম- কাগমারী, উপজেলা- কোটচাঁদপুর, জেলা- ঝিনাইদহ। চারিপাড়া ইন্টিগ্রেটেড ফার্মিং কমপ্লেক্স, প্রোপাইটর: জনাব ইয়াসমিন আহমদ, গ্রাম: চারিপাড়া, উপজেলা: কটিয়াদি, জেলা: কিশোরগঞ্জ। যমুনা মৎস্য খামার, প্রো: মোঃ রাসেল সরদার, গ্রাম: বারপাইকা, উপজেলা: আগৈলরাড়া, জেলা: বরিশাল। খামারের নাম: রহমত ফিশারিজ, প্রো: মোহাম্মদ রহমত আলী, গ্রাম: সিংগুলা, উপজেলা:দাউদকান্দি, জেলা: কুমিল্লা। রয়্যাল ফিস কালচার,প্রোঃ গোলাম কিবরিয়া রিপন, গ্রাম: বাতিখালী, উপজেলা: পাইকগাছা, জেলা: খুলনা। বাংলাদেশ নৌবাহিনী,: নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩ এবং আবু জাফর মোঃ সায়েম,পদবী: সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, কর্মরত দপ্তর ও ঠিকানা: সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় পার্বতীপুর, দিনাজপুর।

রৌপ্য পদক- মোঃ কামাল উদ্দীন, পিতা: সৈয়দ আহম্মদ, মাতা: মৃত আছিয়া খাতুন, ঠিকানা: গ্রাম- গড় দুয়ারা, ডাকঘর- গড় দয়ারা, উপজেলা- হাটহাজারী জেলা- চট্টগ্রাম। স্বর্ণলতা এগ্রো ফিশারিজ লি., প্রোঃ মুহাম্মদ আব্দুল কাদির তরফদার, গ্রাম: রাধাকানাই, উপজেলা: ফুলবাড়িয়া, জেলা: ময়মনসিংহ। ইউনিভার্স ফিশারিজ, প্রো: মোঃ সাইফুল হুদা সোহাগ, গ্রাম: ভরাডোবা, উপজেলা: ভালুকা,জেলা: ময়মনসিংহ। সীমার্ক (বিডি) লিমিটেড, প্রো: ইকবাল আহমেদ অ.বি.ই., গ্রাম: সোনারপাড়া, উপজেলা: উখিয়া, জেলা: কক্সবাজার। বাংলাদেশ কোস্টগার্ড, সদর দপ্তর, বাংলাদেশ কোস্টগার্ড, আগারগাঁও প্রশাসনিক। এবং মোঃ মাহমুদুল ইসলাম চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর।

ব্রোঞ্জ পদক- ফকির চাঁন দাশ, পিতা: হর বাঁশী দাশ, মাতা: ভারনী রানী দাশ, ঠিকানা: গ্রাম- কাজীপাড়া, ডাকঘর- কুমিড়া, উপজেলা- সীতাকুন্ড জেলা- চট্টগ্রাম। মাসুম মৎস্য খামার, মোঃ আব্দুল খালেক, গ্রাম: নয়াপাড়া, উপজেলা: শেরপুর, জেলা: বগুড়া। অধ্যাপক ড. কাজী আহসান হাবীব, পিতা: অধ্যাপক ৬. আজাদ এফ.এম. শরফুদ্দিন, মাতা হাছিনা আজাদ, গ্রাম: হাজিরপাড়া, ডাকঘর: কেরামতগঞ্জ, চট্টগ্রাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park