1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
জমি কিনে শাস্তি পেলেন সিনিয়র সহকারী সচিব - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

জমি কিনে শাস্তি পেলেন সিনিয়র সহকারী সচিব

  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

পূর্ব-অনুমোদন না নিয়ে নিজ জেলায় জমি কেনায় শাস্তি পেয়েছেন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার নওগাঁর আত্রাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন। শাস্তি হিসেবে দুই বছরের জন্য তার বেতন বৃদ্ধি স্থগিত করা হয়েছে।

কামাল হোসেনকে শাস্তি দিয়ে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

খুলনায় থাকার সময় কামাল হোসেনের বিরুদ্ধে তার মুক্তিযোদ্ধা চাচাকে পিতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি গ্রহণ ও চাকরিতে যোগদানকালে ওই মিথ্যা পরিচয় ব্যবহার করা, নিজ জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তি অর্জন এবং সরকারের পূর্ব-অনুমোদন ছাড়া জমি কেনার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলা হয়।

তদন্তে নিজের মুক্তিযোদ্ধা চাচাকে পিতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি প্রাপ্তি ও চাকরিতে যোগদানের সময় ওই মিথ্যা পরিচয় ব্যবহারের অভিযোগ এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তি অর্জনের মাধ্যমে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি। কিন্তু নিজের জেলা কুষ্টিয়ায় জমি কেনার ক্ষেত্রে সরকারের অনুমোদন না নিয়ে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা-১৯৭৯ লঙ্ঘনের মাধ্যমে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩ (খ) অনুযায়ী অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়েছে।

শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী কামাল হোসেনকে দুই বছরের জন্য বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত রাখার লঘুদণ্ড দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

কামাল হোসেন এর আগে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park