1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
চাঁদপুরে ৩ কেজির ইলিশ, বিক্রি ১৬ হাজারে - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

চাঁদপুরে ৩ কেজির ইলিশ, বিক্রি ১৬ হাজারে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, চাঁদপুর:

চাঁদপুরে এক ইলিশ মাছের দাম উঠেছে ১৬ হাজার টাকা! ২ কেজি ৯০০ গ্রাম ওজনের বিশালাকৃতির এই রাজা ইলিশ ধরা পড়েছে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে। জেলেদের জালে ধরা পড়ার পর ভালো দাম পাওয়ার আশায় ইলিশটি নিয়ে আসা হয় চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছ বাজারে।

মাছ ব্যবসায়ী সম্রাট বেপারী জানান, মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বড়স্টেশনের শান্তি ফিস নামের একটি মাছের আড়তে ইলিশটি ১৬ হাজার টাকায় বিক্রি হয়। এতে প্রতি কেজির দাম পড়ে ৫ হাজার ৫১৭ টাকা।

শাহ আলম নামের এক ক্রেতা মাছটি কেনেন। তবে তিনি নিজে খাওয়ার জন্য নয়, ঢাকায় নিয়ে আরও বেশি দামে বিক্রির উদ্দেশ্যে রাজা ইলিশটি কিনেছেন বলে জানান ব্যবসায়ীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, লক্ষ্মীপুরের রামগতির মাছ ব্যবসায়ী জুয়েল মিয়া ইলিশটি চাঁদপুরে নিয়ে আসেন। তিনি জানান, মঙ্গলবার ভোরে এক জেলের কাছ থেকে ১২ হাজার টাকায় মাছটি কেনেন। সেই জেলেসহ আরও কয়েকজন মিলে মেঘনা নদীতে জাল ফেললে বড় আকারের এই ইলিশটিসহ আরও কিছু ইলিশ ধরা পড়ে।

চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছ বাজারের ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে এটি একক ইলিশ হিসেবে সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া মাছ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park