1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
চাঁদপুরে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

চাঁদপুরে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি চাঁদপুর :

হাজীগঞ্জ উপজেলায় ‘কৃষিই সমৃদ্ধি’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

রোববার সকালে উপজেলা কৃষি অফিসের সামনে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।

এর আগে মেলা উপলক্ষে কৃষি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলা চত্ত্বর হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলরুবা খানমের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া, আনসার-ভিডিপি কর্মকর্তা রাজিয়া বেগম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রাশেদা আতিক রোজী প্রমুখ উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী এ কৃষি প্রযুক্তি মেলায় শস্যচিত্রে জাতীয় পতাকা ও হাজীগঞ্জ উপজেলার মানচিত্র, খাল খননে কৃষির উন্নয়ন, শাক-সবজি ও ফলের পরিচিতি, প্রদর্শন ও সংরক্ষণ, ফল বাগান, মাছ চাষ ও পুকুর পাড়ে সবজির উৎপাদন বিষয়ক প্রদর্শন এবং বিভিন্ন খাদ্যপণ্য তৈরি-সহ কয়েকটি স্টল দেওয়া হয়েছে।

এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থী ও কৃষকদের জন্য উন্মুক্ত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park