কৃষি সংবাদ প্রতিবেদক:
আসন্ন পবিত্র রমজান মাসে গরুর মাংসসহ চার পণ্য বিক্রি করবে প্রাণিসম্পদ অধিদপ্তর।
সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
তিনি বলেন, ১লা রমজান থেকে ২৮শে রমজান পর্যন্ত ঢাকা শহরে ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস এবং সারাদেশে ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ, গরুর মাংস ও খাসির মাংস সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে। এ কার্যক্রমে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি), বাংলাদেশ ডেইরি এন্ড ফ্যাটেনিং ফারমার্স এসোসিয়েশন (বিডিএফএফএ) এবং দুগ্ধ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানসহ অন্যানা অংশীজন এবং প্রান্তিক খামারিগণ সার্বিক সহযোগিতা প্রদান করবেন।
তিনি আরো জানান, প্রাণিজ পণ্যের সুলভ মূল্য ড্রেসড ব্রয়লার মাংস (প্রতি কেজি) ২৫০ টাকা, দুখ পাস্তুরিত (প্রতি লিটার) ৮০ টাকা,ডিম (প্রতি ডজন) ১১৪ টাকা, গরুর মাংস (প্রতি কেজি) ৬৫০ টাকায় বিক্রি করা হবে।
তিনি বলেন, ঢাকা শহরের ২৫ টি স্থানে সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রয়ের ক্ষেত্রে জুলাই বিপ্লবের সময় যে সকল স্থানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহন বেশি ছিল সে সকল স্থানকে অগ্রাধিকার প্রদান করা হয়েছে এবং বস্তি এলাকায় বিক্রির ব্যবস্থা করা হবে। এই এলাকাগুলো হচ্ছে
১। সচিবালয়ের পাশে (আব্দুল গণি রোড), ২। খামারবাড়ী (ফার্মগেট),৩। ঘাটফুট রোড (মিরপুর),৪। আজিমপুর মাতৃসদন (আজিমপুর), ৫। নয়াবাজার (পুরান ঢাকা), ৬। বনশ্রী,৭। হাজারীবাগ (সেকশন),৮। আরামবাগ (মতিঝিল),৯। মোহাম্মদপুর (বাবর রোড),১০। কালশী (মিরপুর),১১। যাত্রাবাড়ী (মানিক নগর গলির মুখে),১২। শাহাজাদপুর (বাড্ডা),১৩। কড়াইল বস্তি, বনানী, ১৪। কামরাঙ্গীর চর, ১৫। খিলগাঁও (রেল ক্রসিং দক্ষিণে), ১৬। নাখাল পাড়া (লুকাস মোড়),১৭। সেগুন বাগিচা (কাঁচা বাজার),১৮। বসিলা (মোহাম্মদপুর),১৯। উত্তরা (হাউজ বিল্ডিং),২০। রামপুরা (বাজার),২১। মিরপুর ১০,২২। কল্যাণপুর (ঝিলপাড়),২৩। তেজগাঁও,২৪। পুরান ঢাকা (বঙ্গবাজার), ২৫। কাকরাইল
আগামী ২৮ ফেব্রুযারি সকাল সাড়ে ১০ টায় রাজধানীর মেরুল বাড্ডায় এ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হবে।