1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
আমেরিকা থেকে সাত লাখ টন গম কিনবে বাংলাদেশ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

আমেরিকা থেকে সাত লাখ টন গম কিনবে বাংলাদেশ

  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

দেশের সার্বিক খাদ্য নিরাপত্তা,পুষ্টিমান এবং খাদ্য সরবরাহ নিশ্চিত রাখার  লক্ষ্যে বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে।

রবিবার খাদ্য মন্ত্রণালয়ের  সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা এ এম ইমদাদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, এ সমঝোতা স্মারক (MOU) এর মাধ্যমে  বাংলাদেশ ও আমেরিকার মধ্যে আস্থা এবং পারস্পরিক বাণিজ্য সহযোগিতার আরও বিস্তৃত ক্ষেত্র তৈরির সুযোগ সৃষ্টি হবে এবং উভয় দেশের জনগণ উপকৃত হবে।

আগামী পাঁচ বছর প্রতিযোগিতামূলক মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বছরে ০৭ ( সাত) লাখ মেট্রিক টন উচ্চমানের গম আমদানির বিষয়ে এ সমঝোতা স্মারকে বাংলাদেশ সরকারের পক্ষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুল হাছানাত হুমায়ুন কবীর এবং আমেরিকার পক্ষে  U.S Wheat Association এর  ভাইস প্রেসিডেন্ট Joseph K.Sower স্বাক্ষর করেন।

খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসানের সভাপতিত্বে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়। এ সময় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বাংলাদেশ নিযুক্ত আমেরিকান রাস্ট্রদূত Tracey Ann Jacobson,বাণিজ্য সচিবসহ উভয় পক্ষের সংশ্লিষ্ট উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park