1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কোস্টগার্ডের অভিযানে ৪০ মণ জাটকা জব্দ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

কোস্টগার্ডের অভিযানে ৪০ মণ জাটকা জব্দ

  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১১৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, বরগুনা :

বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ৪০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার সকাল ১০টার দিকে পাথরঘাটা বিএফডিসি পাইকারি মৎস্য বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। জাটকা ইলিশ পাথরঘাটা মৎস্য অধিদপ্তরের কাছে হস্তান্তরের পর তারা সেগুলো এতিমখানা ও দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করেছে।

পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার রওনক শাহরিয়ার এসব তথ্য নিশ্চিত করেছেন।

পাথরঘাটা কোস্টগার্ড সূত্রে জানা যায়, সাগরে অবৈধ কারেন্ট জাল দিয়ে এই ইলিশের বাচ্চাগুলো আহরণ করা হয়। শনিবার সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য বাজারে প্রকাশ্যে আড়তদাররা সেগুলোনিলামে বিক্রি করছিলেন- এমন সংবাদের ভিত্তিতে বিএফডিসি ঘাটে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। এ সময় মৎস্য ব্যবসায়ীরা বাজারে মাছ রেখে পালিয়ে যায়। পরে জাটকা ইলিশ জব্দ করে মৎস্য অধিদপ্তরে হস্তান্তর করা হয়।

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হাসিবুর হক জানান, কোস্টগার্ডের অভিযানে ৪০ মণ জাটকা ইলিশ জব্দ করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়াার মাধ্যমে মাছগুলো বিভিন্ন এতিমখানাসহ এলাকার অতি দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park