1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কৃষি ঋণেও সিআইবি রিপোর্ট বাধ্যতামূলক - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

কৃষি ঋণেও সিআইবি রিপোর্ট বাধ্যতামূলক

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৭২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

এখন থে‌কে কো‌নো প‌রিমাণ কৃষি ঋণ অনুমোদন অথবা ঋণের মেয়াদ বাড়া‌তে সিআইবি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) রিপোর্ট যাচাই করতে হবে। এতো‌দিন আড়াই লাখ টাকা পর্যন্ত কৃষি ও পল্লী ঋণে সিআইবি রিপোর্ট প্রয়োজন হতো না।

রোববার (২৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি ক‌রেছে।

নির্দেশনা অনুযায়ী, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি রিপোর্ট যাচাই ছাড়া ঋণ প্রদান করা হলে ওই গ্রাহক বিভিন্ন ব্যাংক থেকে সর্বোচ্চ আড়াই লাখ টাকা পরিমাণের একাধিক শস্য ও ফসল ঋণ গ্রহণ করলেও ব্যাংকের পক্ষে তা জানা সম্ভব হচ্ছে না। এ প‌রি‌স্থি‌তি‌তে খেলাপি ঋণ বাড়ার ঝুঁকি সৃষ্টি হচ্ছে। বর্তমানে সিআইবি প্রতিবেদন সংগ্রহ করা আগের তুলনায় অনেক সহজ করা হয়েছে। ব্যাংকগু‌লো বাংলাদেশ ব্যাংকের সিআইবি সার্ভার ব্যবহার করে দ্রুত ঋণ আবেদনকারীর সিআইবি রিপোর্ট সংগ্রহ করতে পারছে।

নির্দশনায় বলা হয়, এখন থেকে কৃষি ও পল্লী ঋণের (এমএফআই লিংকেজ ব্যতীত) আওতাভুক্ত সব খাতে যেকোনো পরিমাণের নতুন ঋণ মঞ্জুরি বা বিদ্যমান ঋণ নবায়নের জন্য সিআইবি রিপোর্ট যাচাই করতে হবে।

২০২৪-২০২৫ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচির অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলে নির্দেশনায় বলা হ‌য়ে‌ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park