1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কৃষক হত্যায় ঠাকুরগাঁওয়ে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

কৃষক হত্যায় ঠাকুরগাঁওয়ে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৫২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁওয়ে এক কৃষককে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবুল মনসুর মিঞা এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পটুয়াপাড়া এলাকার কাশমত আলীর ছেলে আফসার আলী (পলাতক), আনছারুল ইসলামের ছেলে মিজানুর রহমান মিজান, শহর আলীর ছেলে সুমন (পলাতক) ও রানীশংকৈল উপজেলার মধ্যবনগাঁও গ্রামের বাবুল হোসেনের ছেলে সাগর (পলাতক)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১১ জুলাই জমি নিয়ে দ্বন্দ্বে কৃষক বাদল ওরফে বদরুলকে হত্যা করে আখক্ষেতে ফেলে রাখেন আসামিরা। এ ঘটনায় নিহতের বড় ভাই বাবুল হোসেন পীরগঞ্জ থাকায় একটি মামলা করেন।

আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দীর্ঘ শুনানি শেষে আজ রায় দেন আদালত।

সরকারপক্ষের আইনজীবী আব্দুল হালিম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park