1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কৃষকরা খাদ্য নিরাপত্তার সামনের কাতারের সৈনিক: খাদ্য উপদেষ্টা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

কৃষকরা খাদ্য নিরাপত্তার সামনের কাতারের সৈনিক: খাদ্য উপদেষ্টা

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১১০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, রাজশাহী:

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, কৃষকরা এ দেশের খাদা নিরাপত্তার ফ্রন্ট লাইনের সোলজার (যোদ্ধা), একদম সামনের কাতারের সৈনিক। তাদের বাদ রেখে দেশের খাদ্য নিরাপত্তা হবে না।

সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে রাজশাহী সার্কিট হাউসে রাজশাহী বিভাগের খাদ্যবান্ধব কর্মসূচি ও আমন সংগ্রহ ২০২৫-২০২৫ এর প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদকিদের কথা জানান তিনি।

আলী ইমাম মজুমদার বলেন, খাদ্য উৎপাদের ব্যয় বাড়ছে। এটা মাথায় রেখে গতবারের চেয়ে বোরো মৌসুমে কেজিতে ৪ টাকা করে বেশি দাম দেওয়া হয়েছে। সরকার বেশি দাম দিয়ে কিনছে। এবারের আমনের ব্যপারেও সরকার ঠিক করবে কৃষকের খরচ আসলে কত হয়েছে। কৃষকের লাভ রেখেই প্লানিং কমিটি থেকে দাম নির্ধারণ করে দেবে।

খাদ্য উপদেষ্টা বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে সরকার নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য সাশ্রয়ের মধ্যে রাখতে সক্ষম হয়েছে। চার মাসে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে, এটি চলমান থাকবে। পাশাপাশি আসন্ন বোরো মৌসুমে ভালো ফলনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রাজশাহী অঞ্চলকে দেশের খাদ্য গুদাম হিসেবে আখ্যায়িত করে খাদ্য উপদেষ্টা বলেন, খাদ্য উৎপাদন ও মজুত দুটোই পর্যাপ্ত থাকবে। নিম্ন আয়ের মানুষের মাঝে ভালো মানের চাল বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, চালের ব্যাপক চাহিদা থাকায় কিছুটা আমদানি প্রয়োজন হচ্ছে। এখন চাল শুধু মানুষের খাবার নয়, পশু-পাখি, গরু-ছাগল ও মাছের খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়। তবে আমার এবার গতবারের মতো ব্যাপক আকারে আমদানি করবো না। এবার সামান্য পরিমাণ আমদানি করতে হবে। এ বছর সর্বোচ্চ চার লাখ মেট্রিক টন চাল আমদানি করবো।

এসময় রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসনসহ খাদ্য বিভাগের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park