1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
এস কে সুর ও তার পরিবারের বিরুদ্ধে তিন মামলা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

এস কে সুর ও তার পরিবারের বিরুদ্ধে তিন মামলা

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৮২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী তার স্ত্রীর এবং কন্যার নামে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৬ মার্চ) দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি জানান, আসামি সিতাংশু কুমার সুর পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহারপূর্বক দুর্নীতির আশ্রয়ে স্ত্রী ও কন্যার নামে ব্যাংক হিসাবে সন্দেহজনক বৃহদংকের অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে দুর্নীতির সম্পৃক্ত অপরাধে অর্জিত অপরাধলব্ধ আয় জমা পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ায় উত্তোলনপূর্বক উহার অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা গোপনে স্থানান্তর/হস্তান্তর/রূপান্তর করে এক কোটি ৯৯ লাখ ৮৮ হাজার ১০১ টাকা ও বৈদেশিক মুদ্রায় ১,৬৯,৩০০ মার্কিন ডলার; ৫৫,০০০ ইউরো এবং ১০০৫.৪ গ্রাম স্বর্ণালংকার বা বাংলাদেশি মুদ্রায় মোট পাঁচ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ৯৭৯ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন এবং ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও জানান, সুপর্ণা সুর চৌধুরী তার স্বামীর ক্ষমতার অপব্যবহারসহ অবৈধ সহযোগিতায় ব্যাংক হিসাবে সন্দেহজনক বৃহদাংকের অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে দুর্নীতির সম্পৃক্ত অপরাধে অর্জিত অপরাধলব্ধ আয় জমা পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ায় চার কোটি ১০ লাখ ১৪ হাজার ৮২ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন এবং ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারা ও পেনাল কোডের ১০৯ ধারায় পৃথক একটি মামলা রুজু করা হয়।

এছাড়া নন্দিতা সুর চৌধুরী, তার বাবা সিতাংশু কুমার সুর চৌধুরীর ক্ষমতার অপব্যবহারসহ পারস্পরিক সহযোগিতায় দুর্নীতির আশ্রয়ে ব্যাংক হিসাবে সন্দেহজনক বৃহদাংকের অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে দুর্নীতির সম্পৃক্ত অপরাধে অর্জিত অপরাধলব্ধ আয় জমা পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ায় ৭৪ লাখ ৭১ হাজার ৪৭৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ বৈধ উৎসের সহিত অসঙ্গতিপূর্ণভাবে মালিকানা অর্জনপূর্বক ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করায় অভিযোগ সংশ্লিষ্ট (ক) নন্দিতা সুর চৌধুরী (খ) সিতাংশু কুমার সুর চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এ ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারা তৎসহ পেনাল কোডের ১০৯ ধারায় পৃথকভাবে আরও একটি মামলা রুজু করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park