1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
এক লাখ ৪০ হাজার টন সার কিনবে সরকার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

এক লাখ ৪০ হাজার টন সার কিনবে সরকার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক :

কৃষি মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এক লাখ ৪০ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১ হাজার ৪০ কোটি ৩৪ লাখ ৫০ হাজার ১০ টাকা। এসব সার কেনার পাশাপাশি সার কারখানার জন্য ১০ হাজার টন ফসফরিক এসিড কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার ( ৯ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক হয়। বৈঠকে এ সংক্রান্ত তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ও মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস-এর মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে হওয়া চুক্তির আওতায় এই সার কেনা হবে। এতে মোট ব্যয় হবে ২১২ কোটি ৯৫ লাখ ৬২ হাজার টাকা।

কৃষি মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডা থেকে ৪০ হাজার টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন থেকে এই সার আনতে ব্যয় হবে ১৭৭ কোটি ৩ লাখ ৪৪ হাজার টাকা। কৃষি মন্ত্রণালয়ের পৃথক এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানি করার অনুমোদন দেওয়া হয়েছে। মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে এই সার আনতে ব্যয় হবে ৩৮১ কোটি ৬৯ লখ ৩০ হাজার ৩২০ টাকা।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ-এর কাছ থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এই সার কিনতে ব্যয় হবে ১৬৬ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৭৫০ টাকা।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চট্রগ্রামের টিএসপিসিএল-এর জন্য ১০ হাজার টন ফসফরিক এসিড আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। টিএসপি সার উৎপাদনের প্রধান কাঁচামাল ফসফরিক এসিড ও রক ফসফেট বিদেশ থেকে আমদানি করতে হয়। ২০২৫-২০২৬ অর্থবছরে ১০ হাজার টন ফসফরিক এসিড আমদানির জন্য আন্তর্জাতিক উম্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে একটি দরপত্র জমা পড়ে। প্রস্তাবটি কারিগরিভাবে রেসপনসিভ বিবেচিত হয়।

দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশ করা রেসপনসিভ একমাত্র দরদাতা প্রতিষ্ঠান গুয়ানজি পেনগুই ইকো-টেকনোলজি, চায়না এই ১০ হাজার টন ফসফরিক এসিড সরবরাহ করবে। এতে মোট খরচ হবে ১০২ কোটি ১৮ লাখ ৫৮ হাজার ৭৪০ টাকা। প্রতি টন ফসফরিক এসিডের দাম ৭৯৩ দশমিক ৮০ মার্কিন ডলার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park