1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
এক কোরাল বিক্রি ৩৬ হাজার টাকায় - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

এক কোরাল বিক্রি ৩৬ হাজার টাকায়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, পটুয়াখালী :

পটুয়াখালীর কুয়াকাটায় একটি বিশালাকার কোরাল মাছ প্রায় ৩৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে বশির গাজী নামের এক মৎস্য ব্যবসায়ী সুন্দরবন এলাকা থেকে ২৩ কেজি ৬৫০ গ্রাম ওজনের কোরাল মাছটি কিনে কুয়াকাটা মাছবাজারে নিয়ে আসেন। তার কাছ থেকে ১ হাজার ৫২০ টাকা কেজি দরে ৩৫ হাজার ৯৩৮ টাকায় মাছটি কিনেন ঢাকা থেকে আসা এক পর্যটক। মাছটি বাজারে নিয়ে আসার পর এটি দেখতে ভিড় জমান স্থানীয় ব্যবসায়ীসহ উৎসুক জনতা।

এর আগে গত ১৫ আগস্ট কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের লেম্বুরবন এলাকায় আল-আমিন মাঝি সাগরে ইলিশ ধরতে গেলে সমুদ্রে ভাসমান অবস্থায় ২৩ কেজি ওজনের একটি কোরাল মাছ পান। মাছটি এ বাজারেই ৩৪ হাজার টাকায় বিক্রি হয়েছে।

মৎস্য আড়ত গাজী ফিশের স্বত্বাধিকারী বশির গাজী বলেছেন, এমন বড় আকারের মাছের চাহিদা অনেক বেশি। তাই, আমরা উপকূলীয় এলাকার জেলে এবং বড় মৎস্য অবতরণ কেন্দ্র থেকে মাছগুলো সংগ্রহ করি। আজ সুন্দরবন থেকে এই মাছটি আমি সংগ্রহ করেছি।

কলাপাড়া উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেছেন, এটি উপকূলের জেলেদের জন্য সুখবর। এমন বড় আকারের কোরাল মাছ এর আগেও কয়েকটি ধরা পড়েছে। এটি মাছ ধরায় সাময়িক নিষেধাজ্ঞার সুফল। সামুদ্রিক মাছ ধরায় সাময়িক নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করলে উপকূলের জেলেরা বেশ ভালো পরিমাণ মাছ পাবেন বলে আশা করা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park