1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
একনেক সভা শেষে রুদ্ধদ্বার বৈঠকে উপদেষ্টারা, হবে না ব্রিফিং - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

একনেক সভা শেষে রুদ্ধদ্বার বৈঠকে উপদেষ্টারা, হবে না ব্রিফিং

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১১৪ বার পঠিত

কৃষি সংবাদ  প্রতিবেদক :

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাধারণত সাংবাদিকদের নিয়ে ব্রিফ করে থাকেন পরিকল্পনামন্ত্রী বা উপদেষ্টা। এই রীতি বহু বছর ধরে চলে আসছে। কিন্তু একনেক বৈঠক শেষে এবার ব্রিফ বাতিল করেছেন পরিকল্পনা উপদেষ্টা। বৈঠক শেষে হতেই শুরু হয় উপদেষ্টা পরিষদের সদস্যদের অনির্ধারিত বৈঠক। এতে উপদেষ্টা পরিষদের সদস্য ছাড়া আর কাওকে রাখা হয়নি।

শনিবার (২৪ মে) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ১৯ জন উপদেষ্টা উপস্থিত রয়েছেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাস মো. জসিম উদ্দিন বলেন, আজ একনেক সভা পরবর্তী ব্রিফ হবে না। একনেক সভার পরে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে একই সভা কক্ষে। একনেক সভার সারসংক্ষেপ পরবর্তী সময়ে ইমেইল করে পাঠানো হবে।

গত কয়েক দিন ধরে বিএনপি-এনসিপির মধ্যে টানাপোড়েন চলছে। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষ হওয়ার পরপরই এই অনির্ধারিত বৈঠক শুরু হয়।

উপদেষ্টা পরিষদের বৈঠকে উপদেষ্টাদের বাইরে আর কাউকে রাখা হয়নি। এমনকি মন্ত্রিপরিষদ সচিব, পরিকল্পনা সচিবসহ সব সরকারি কর্মকর্তাকে এনইসি কক্ষ থেকে বের হয়ে যেতে দেখা গেছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park