1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ইথিওপিয়া ও কেনিয়ার মৎসজীবীদের মধ্যে সংঘর্ষ, ২২ জন নিখোঁজ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ইথিওপিয়া ও কেনিয়ার মৎসজীবীদের মধ্যে সংঘর্ষ, ২২ জন নিখোঁজ

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৬ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক :

কেনিয়া ও ইথিওপিয়ার সীমান্ত বরাবর বয়ে যাওয়া ওমো নদীর কাছে লোপেইমুকাত ও নাতিরাতে দুই পক্ষের মধ্যে মারামারি হয়।

ইথিওপিয়া ও কেনিয়ার মৎসজীবীদের মধ্যে সীমান্ত নিয়ে সংঘর্ষের পর প্রায় ২২ জন নিখোঁজ রয়েছেন বলে কেনিয়ার পুলিশ ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

রোববার এক বিবৃতিতে কেনিয়ার তুরকানা কাউন্টির গভর্নর জেরেমিয়া লোমোরুকাই জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় কেনিয়া ও ইথিওপিয়ার সীমান্ত বরাবর বয়ে যাওয়া ওমো নদীর কাছে লোপেইমুকাত ও নাতিরাতে দুই পক্ষের মধ্যে মারামারি হয়।

রোববার তুরকানা কাউন্টি পুলিশ জানায়, ২২ কেনীয় মৎসজীবীর কোনো খোঁজ নেই, ১৫টি নৌকা চুরি হয়েছে।

ইথিওপিয়ার দাসেনেচ জাতির ছয় মৎসজীবীকে উদ্ধার করে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে বলে তুরকানা পুলিশ জানিয়েছে।

কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন রোববার সামাজিক মাধ্যম এক্স এ লিখেছেন, কেনীয় সরকার ওই সীমান্তে অতিরিক্ত সীমান্তরক্ষী মোতায়েন করেছে এবং তিনি ‘ওই দুই সম্প্রদায়ের মধ্যে শান্তি স্থাপনের লক্ষ্যে’ আদ্দিস আবাবার সঙ্গে আলোচনা করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park