1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ইউএএফ-এ সার্ক এগ্রিকালচার সেন্টারের বুককর্নার উদ্বোধন - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ইউএএফ-এ সার্ক এগ্রিকালচার সেন্টারের বুককর্নার উদ্বোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

কৃষিতে আঞ্চলিক সহযোগিতা ও জ্ঞান-বিনিময় জোরদার করার লক্ষ্যে ইউনিভার্সিটি অব এগ্রিকালচার ফয়সালাবাদে (ইউএএফ) উদ্বোধন করা হয়েছে সার্ক এগ্রিকালচার সেন্টার বুক কর্নার।

মঙ্গলবার সার্ক এগ্রিকালচার সেন্টার, বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. আবুল বাশার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার ইউএএফ-এর প্রধান গ্রন্থাগারে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জুলফিকার আলী। তিনি একে কৃষি গবেষণা ও তথ্য প্রবাহ সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তারমতে, এই বুককর্নার শিক্ষার্থী ও গবেষকদের জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক খাদ্যনিরাপত্তা-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন কাঠমান্ডুর সার্ক সচিবালয়ের পরিচালক (এআরডিঅ্যান্ডএসডিএফ) তানভীর আহমেদ তরফদার; পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের পরিচালক (দক্ষিণ এশিয়া ও সার্ক) মুহাম্মদ আদিল পারভেজ এবং সার্ক এগ্রিকালচার সেন্টারের পরিচালক ড. মো. হারুনূর রশীদ ।

তানভীর আহমেদ তরফদার বলেন, “দক্ষিণ এশিয়ার অর্থনীতির মূলভিত্তি কৃষি হলেও জলবায়ুপরিবর্তনের প্রভাবে এটি ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে। এর সমাধান হতে হবে জ্ঞান ভিত্তিক।” মুহাম্মদ আদিল পারভেজ গ্রন্থাগারকে ‘আলোকের উৎস’ হিসেবে অভিহিত করে বলেন, “সার্ক এগ্রিকালচার বুক কর্নার শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য জ্ঞানের নতুন দুয়ার খুলে দেবে।”

ড. মো. হারুনূর রশীদ জানান, এখন পর্যন্ত এসএসি২০০-র বেশি গবেষণাধর্মী বই ও প্রকাশনা প্রকাশ করেছে, যা নিয়মিতভাবে আঞ্চলিক বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়। কৃষিগবেষণা, নীতি নির্ধারণ ও সক্ষমতা উন্নয়নেই মূলত কাজ করে যাচ্ছে এইপ্রতিষ্ঠান।

অনুষ্ঠানে ইউএএফ-এর বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অতিথিরা বিশেষভাবে প্রশংসা করেন সার্ক এগ্রিকালচার সেন্টারের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (ক্রপস) ড. সিকান্দার খান তানভীর এবং ইউএএফ গ্রন্থাগারের লাইব্রেরিয়ান উমর ফারুক ও তারদলকে, যারা বুককর্নার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সার্কএগ্রিকালচার সেন্টারের এই উদ্যোগ পাকিস্তানসহ গোটা দক্ষিণ এশিয়ার জন্য জলবায়ু-স্মার্ট কৃষি জ্ঞানবিনিময় ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park