1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
আগাম ফুলকপি চাষ নিয়ে ঝিনাইদহে মাঠ দিবস অনুষ্ঠিত - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

আগাম ফুলকপি চাষ নিয়ে ঝিনাইদহে মাঠ দিবস অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ৬০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি ঝিনাইদহ:

জেলার সদর উপজেলায় আজ আগাম ফুলকপি চাষে কৃষকদের জন্য মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বিকাল ৩টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদর উপজেলা কার্যালয়ের আয়োজনে ৪ নম্বর হলিধানী ইউনিয়নের সোনারদাইড় গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর-এ- নবী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হেনা বিশ্বাস ও মো. মফিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

মাঠ দিবসে কৃষি কর্মকর্তারা আগাম ফুলকপি চাষের আধুনিক পদ্ধতি, সঠিক যত্ন এবং বাজারজাতকরণের কৌশল নিয়ে আলোচনা করেন। ফুলকপি চাষে কীভাবে খরচ কমিয়ে উৎপাদন বাড়ানো সে সম্পর্কেও দিকনির্দেশনা দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park