1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
৬৫ লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

৬৫ লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, ঝিনাইদহ :

ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে জেলা প্রশাসনের টাস্কফোর্স। শনিবার (২৮ জুন) সকাল ১০টায় কালীগঞ্জ পৌর শহরের নলডাঙা সড়কে সাতটি দোকানে অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ইসলাম সাগর। এসময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের অংশ নেন।

অভিযানে ৭৬০ কেজি অবৈধ চায়না দোয়াড়ি জাল ও ৯৯৫ কেজি কারেন্ট জাল জব্দ করে টাস্কফোর্স। এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৪ লাখ ৯৫ হাজার টাকা। এছাড়া ৭টি দোকানকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও টাস্কফোর্সের পৃথক ১১টি মামলায় ৬৪ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের চায়না দোয়াড়ি ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এসব অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ইসলাম সাগর বলেন, চায়না ও কারেন্ট জাল ব্যবহারের ফলে দেশীয় মাছ বিলুপ্তির পথে। অসাধু চক্র অবৈধ এসব জাল বিক্রি করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park