1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
৫৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

৫৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৯১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি :

৫৫ লাখ লিটার সয়াবিন তেল, ২০ হাজার টন চিনি ও ১০ হাজার টন ডাল কিনবে সরকার। দেশীয় প্রতিষ্ঠান বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্ট লিমিটেড, মেঘনা সুগার রিফাইনারি ও নাবিল নাবা ফ্রুটস লিমিটেড থেকে সয়াবিন, চিনি ও ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে।

বুধবার (২৭ নভেম্বর) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হয়। এই সভায় তা অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন হয়। যেখানে লিটার প্রতি ১৬৬ টাকা হিসাবে ব্যয় ধরা হয়েছে ৯১ কোটি ৩০ লাখ টাকা।

এছাড়া স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ২০ হাজার মেট্রিকটন টন চিনি (৫০ কেজির বস্তায়) ক্রয়ের প্রস্তাব অনুমোদন হয়েছে। ১১৫.৮৫ ও ১১৬.৮৫ টাকা কেজি হিসাবে মোট ব্যয় ধরা হয়েছে ২৩২ কোটি ৭০ লাখ টাকা।

এছাড়াও স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার। যেখানে ৯৭ টাকা ৯৭ পয়সা কেজি হিসাবে মোট ব্যয় হবে ৯৭ কোটি ৯৭ লাখ টাকা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park