1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
৪ ঘণ্টাও নিয়ন্ত্রণে আসেনি আগুন, ব্যস্ত ৩৭ টি উইনিট - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

৪ ঘণ্টাও নিয়ন্ত্রণে আসেনি আগুন, ব্যস্ত ৩৭ টি উইনিট

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৯৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে আসেনি। চারঘণ্টা ধরে আগুন জ্বলছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে আগুন লাগলেও সন্ধ্যা ছয়টা নাগাদ এটি নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ কয়েকটি বাহিনী যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এদিকে, সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ। বিকেল ৫টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি।

মুহাম্মাদ কাউছার মাহমুদ বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে ঢাকায় অবস্থিত বিমান বাহিনীর ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার ও বাশার থেকে অগ্নি নির্বাপণের ওপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা কাজ করছেন বলে জানা গেছে।

আগুনের ঘটনায় কেউ নিহত হয়েছেন কিনা বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park