1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
৪৫৯ কোটি টাকা আত্মসাত : ২৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

৪৫৯ কোটি টাকা আত্মসাত : ২৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২০২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

ঋণের নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ৪৫৯ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ও সিকদার গ্রুপের পরিচালক রণ হক শিকদারসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন রোববার (২৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যাংকটির পরিচালক রণ হক শিকদার, রিক হক শিকদার, একেএম এনামুল হক শামীম, পারভীন হক, মিসেস মনোয়ারা হক, মোয়াজ্জেম হোসেন, মো. নায়মুজ্জামান, খলিলুর রহমান, মো. আনোয়ার হোসেন, মাবরুর হোসেন ও জাকারিয়া তাহেরকে আসামি করা হয়েছে।

এছাড়া সাদ মুসা গ্রুপের কর্ণধার ও সাউথ বাংলা এগ্রিকালচার কমার্স ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ মোহসিন, ন্যাশনাল ব্যাংকের এসইভিপি ও ম্যানেজার নিজাম আহমেদ, ইসতিয়াক হাসান, ব্যাংকটির এসএভিপি ও অপারেশন ম্যানেজার এএসএম হেলাল উদ্দিন, ব্যাংকটির প্রিন্সিপাল অফিসার মো. আবু বক্কর রাসেলকে আসামি করা হয়েছে।
আরও আসামি করা হয়েছে ন্যাশনাল ব্যাংকের এসএভিপি মোহাম্মদ মহসিন চৌধুরী, এভিপি মো. আখতার হোসেন, মো. আলমগীর হোসেন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ নুরুন নবী, এসএভিপি হাসিনা সুলতানা, প্রিন্সিপাল অফিসার শেখ ফরিদ আহমেদ, ব্যাংকটির ভিপি মোহাম্মদ আবু রাশেদ, ইভিপি অরুন কুমার, এসইভিপি ইফতেখার হোসেন, ডিএমডি এএসএম বুলবুল, এএমডি মো. বদিউল আলম, চৌধুরী মোশতাক আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক এএফএম শরীফুল ইসলামকে।

মামলার এজাহারে বলা হয় আসামিরা সাদ মুসা গ্রুপের কর্ণধার মোহাম্মদ মহসিন, তার স্ত্রী মেরিডিয়ান ফাইন্যান্স লিমিটেডের পরিচালক শামীমা নারগিস নামে বেনামে কোম্পানি খুলে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, জাল জালিয়াতি এবং কাগুজে বিল সৃষ্টি করে ঋণের নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ৫ হাজার কোটি টাকা উত্তোলনপূর্বক আত্মসাত করেছেন বলে অভিযোগ রয়েছে।

এজাহারে আরও বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে বা অন্যদের লাভবান করে প্রতারণা, জাল- জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার, অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ঋণের অর্থ অন্য কাজে ব্যবহার করে, ঋণের অর্থ জ্ঞাতসারে অবহেলাপূর্বক সঠিকভাবে মনিটরিং না করে, কাগুজে বিলের মাধ্যমে ঋণের অর্থ ব্যয় দেখিয়ে, বিআরপিডি সার্কুলার অমান্য করেছেন। উদ্দেশ্যমূলকভাবে ঋণ প্রস্তাব দ্রুততম সময়ে অনুমোদন করে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আগ্রাবাদ শাখার গ্রাহক সাদ মুসা হোমটেক্স এন্ড ক্লথিং লিমিটেডের মালিক মোহাম্মদ মোহসিন ৪৫৯ কোটি ৫০ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

চলতি বছরের ৩০ অক্টোবর সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক মুহাম্মদ মোহসিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।

জানা গেছে, ন্যাশনাল ব্যাংকের (এনবিএল) আগ্রাবাদ শাখায় সাদ মুসা গ্রুপের চার প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ১ হাজার ১৭৮ কোটি টাকা। জাল জালিয়াতির মাধ্যমে এনবিএল ছাড়াও একাধিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেয় খেলাপি এই গ্রুপটি। ২০২১ সালে প্রথমবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মোহাম্মদ মোহসিনের বিভিন্ন অনিয়ম তুলে ধরে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে দুদকে প্রতিবেদন দেয়। এ ছাড়া ব্যাংকগুলোকে ঋণ আদায়ের নির্দেশ দেওয়া হয়।

মোহসিন ২০১৩ সালে কার্যক্রমে আসা সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের একজন। খেলাপি হয়েও তার স্ত্রী শামীমা নারগিস মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালক ছিলেন। তবে গত ১৮ ফেব্রুয়ারি তিনি পদ ছাড়েন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park