1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
২৪ হাজারে বিক্রি ২৩ কেজির কোরাল - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

২৪ হাজারে বিক্রি ২৩ কেজির কোরাল

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৪২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, পটুয়াখালী:

পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা মাছের বাজারে দেখা মিললো ২৩ কেজি ওজনের এক সামুদ্রিক কোরাল। নিলামে এটি ২৪ হাজার টাকায় বিক্রি হয়েছে।

রোববার (১৫ জুন) সকালে মাছটি মনি ফিশ নামের মৎস্য আড়তে বিক্রির জন্য নিয়ে আসেন মামুন জমাদ্দার নামের এক জেলে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার মহিপুরের জেলে মামুন জমাদ্দার দুদিন আগে সমুদ্রে জাল ফেলেন। ওই জালে কোরাল মাছটি ধরা পড়ে। পরে বিক্রির জন্য কুয়াকাটা মাছের বাজারে নিয়ে এলে নিলামে তোলা হয়। এক হাজার ৫০ টাকা কেজি দরে ২৪ হাজার ১৫০ টাকায় মাছটি কিনে নেন কুয়াকাটা মাছের বাজারের ব্যবসায়ী মো. মোস্তাফিজ।

জেলে মামুন জমাদ্দার বলেন, ‌‘সরকারের নিষেধাজ্ঞা শেষে এত বড় মাছ পাবো ভাবতে পারিনি। আশা করছি সামনে আরও এরকম বড় মাছের দেখা মিলবে।’

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে জেলেরা সমুদ্রে মাছ শিকারে নেমেছেন। খুব স্বাভাবিকভাবেই জেলেদের জালে বড় মাছ ধরা পড়বে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park