1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
১৪৬.৫৩ কোটি টাকা ব্যয়ে ৩০ হাজার টন সার কিনছে সরকার  - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

১৪৬.৫৩ কোটি টাকা ব্যয়ে ৩০ হাজার টন সার কিনছে সরকার 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১১৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

দেশের সারের চাহিদা মেটাতে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৪৬ কোটি ৫৩ লাখ ১১ হাজার টাকা দিয়ে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ থেকে এ সার কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, শিল্প মন্ত্রণায় থেকে ১৪৬ কোটি ৫৩ লাখ ১১ হাজার টাকা ব্যয় ৩০ হাজার টন ইউরিয়া সার কেনার প্রস্তাব দেওয়া হলে উপদেষ্টা পরিষদ কমিটি তাতে অনুমোদন দেন। প্রতি মেট্রিক টন ইউরিয়া সারের মূল্য ধরা হয়েছে ৩৯৭ দশমিক ৭৫ মার্কিন ডলার।

বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে ‘সাতক্ষীরা-সখিপুর-কালীগঞ্জ এবং কালীগঞ্জ-শ্যামনগর-ভেটখালী মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ’ প্রকল্পের প্যাকেজ নম্বর-ডব্লিউপি-০৩ এর পূর্তকাজের ক্রয়ের অনুমোদন চাওয়া হলে উপদেষ্টা পরিষদ কমিটি সেটিও অনুমোদন দিয়েছে।

জানা গেছে, এ প্রকল্পের পূর্তকাজ ক্রয়ের জন্য এক ধাপ দুই খাম পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে চারটি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। দাখিল করা ৪টি প্রস্তাবই কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মো. মঈনুদ্দিন (বাঁশি) লি. প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ১০৬ কোটি ৮৮ লাখ ৩৫৪ টাকা।

বৈঠকে বিদ্যুৎ বিভাগ থেকে দুটি প্রস্তাব নিয়ে আসা হয়, এ দুটি প্রস্তাবও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। এর একটি প্রস্তাবে ‘বাপবিবোর বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (ঢাকা-ময়মনসিংহ বিভাগ)’ (বিশেষ সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্যাকেজ নং- এমসিইপি/বিআরইবি/ডিএমডি-ডব্লিউ-২, লট-১ এর আওতায় ১৪৪ কোটি ৯৪ লাখ ৭০ হাজার ২৭ টাকা ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘বাপবিবোর বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (ঢাকা-ময়মনসিংহ বিভাগ)’ (বিশেষ সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্যাকেজ নম্বর-এমসিইপি/বিআরইবি/ডিএমডি-ডব্লিউ-২, লট-২ এর আওতায় ১৪৩ কোটি ২৩ লাখ ৮৩ হাজার ২৫১ টাকা ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park