1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
১৪০০ কোটি টাকার পাট রপ্তানি হয়েছে: বিজেএ চেয়ারম্যান - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

১৪০০ কোটি টাকার পাট রপ্তানি হয়েছে: বিজেএ চেয়ারম্যান

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২২৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি নারায়ণগঞ্জ :

বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) চেয়ারম্যান ফরহাদ আহমেদ আকন্দ জানিয়েছেন, গত বছর সাড়ে ১৪শ কোটি টাকার পাট রপ্তানি হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে বিজেএ’র নারায়ণগঞ্জ অফিসে এক সভায় এ কথা জানান তিনি।

বিজেএ চেয়ারম্যান বলেন, বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সংগঠন। গত অর্থবছরে আমরা প্রায় ১২ লাখ বেল পার্ট এক্সপোর্ট করেছি। যা টাকার পরিমাণে সাড়ে ১৪শ কোটি টাকা হবে। আশা করছি গত বছরের তুলনায় এবছর আরও বাড়বে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন কাচাপাট রপ্তানি করে থাকে। এই সংগঠনের মাধ্যমে দেশে একসময় প্রচুর বৈদেশিক মুদ্রা এসেছে। এখনো আসছে। বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা কিংবা ভুল নীতির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তারপরও আমরা পাট রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেছি।
ফরহাদ আহমেদ আকন্দ বলেন, আমাদের বীজের একটা সমস্যা হয়েছে। সরকার এটা নিয়ে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করে যাচ্ছে।

আমরাও সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছি। সরকারের আর্থিক সহায়তায় বিশেষভাবে উদ্বুদ্ধ করে থাকি, যেন পাট বাজী তৈরি করতে পারি। পাশাপাশি পাট পচনের সহজ পদ্ধতি নিয়ে কৃষকদের মধ্যে উৎসাহিত করছি। বিভিন্ন সময় আমরা সরকারের ভ্রান্তনীতির কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছি এই ক্ষতি কাটিয়ে উঠার জন্য সরকারের কাছে দাবি পেশ করেছি।

এসময় আরও উপস্থিত ছিলেন বিজেএ’র সিনিয়র ভাইস চেয়ারম্যান বাবু গোপাল চন্দ্র তালুকদার, কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন ভূইয়া, আবুল কালাম আজাদ, আব্দুস সাত্তার, বি.এম আসিফ হোসেন, বাবু রঞ্জন কুমার দাস, গাজী শরিফুল ইসলাম, শরীফ মো. শহিদুজ্জামান ও জিয়া উদ্দিন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park