1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
১৩ জুন লন্ডনে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

১৩ জুন লন্ডনে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২৯২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে শুরুতে কঠোর থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের অবস্থান কিছুটা নমনীয় করতে পারে বিএনপি। দলটির কয়েকটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপেই এই অবস্থান পরিবর্তন হয়েছে।

গত শনিবার (৭ জুন) ঈদের রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে তাকে ঈদের শুভেচ্ছা জানাতে যান। সেখানেই চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় চেয়ারপাসনের সঙ্গে দলীয় নেতাদের আলোচনা হয়।

আলোচনার একপর্যায়ে খালেদা জিয়া স্পষ্টভাবে জানান— সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে গেলে বিএনপির রাজনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ নেই। বরং দলকে কৌশলগতভাবে সংলাপ ও আলোচনার পথেই এগোতে হবে বলে পরামর্শ দেন তিনি।

চেয়ারপারসন খালেদা জিয়ার পরামর্শের পরই সোমবার (৯ জুন) রাতে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। দলীয় সূত্রগুলো জানিয়েছে, ওই বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য বৈঠক এবং দলের বর্তমান রাজনৈতিক কৌশল নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে  এক সংবাদ সম্মেলনের মাধ্যমে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার (১৩ জুন) লন্ডনের ডরচেস্টার হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের সময় ও স্থান প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই চূড়ান্ত করা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।

এ বিষয়ে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের নেতা হিসেবে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হলে তা নিঃসন্দেহে দেশের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করবে। ’ তবে বৈঠকটি আসলেই হবে কিনা, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। লন্ডনে পৌঁছানোর পর পরিস্থিতি পরিষ্কার হবে বলে জানান তিনি।

গত শুক্রবার (৬ জুন) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা জানান, জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের যেকোনো দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার পরপরই রাতে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয়। বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, এপ্রিল মাসে নির্বাচন হলে তা আবহাওয়াজনিত জটিলতা ও রমজান মাসের কারণে নির্বাচনী কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে। পাশাপাশি, কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব নয়, এ বিষয়ে প্রধান উপদেষ্টার ভাষণে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা ছিল না।

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক হতে পারে, এমন খবর চাউর হওয়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। এমন প্রেক্ষাপটে, সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে না গিয়ে আলোচনার পথ খোলা রাখার কৌশল নিতে পারে বিএনপি। এরই ধারাবাহিকতায় লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক চূড়ান্ত হয়েছে বলে জানায় দলীয় সূত্র।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park