1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
হালুয়াঘাটের ১০০ পরিবার পেল ক্রসব্রীড বকনা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

হালুয়াঘাটের ১০০ পরিবার পেল ক্রসব্রীড বকনা

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২১৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক,ময়মনসিংহ:

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র-নৃ গোষ্ঠির আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নে ১০০ পরিবারকে ১০০ টি ক্রসব্রীড বকনা গরু দেওয়া হয়েছে।

শনিবার সকালে হালুয়াঘাট উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০০ পরিবারের মাঝে ১ টি করে ক্রসব্রীড বকনা গরু, ১০০ কেজি দানাদার খাদ্য বিতরণ করা হয়। ইতিপূর্বে তাদেরকে দুই দিনের প্রশিক্ষণ ও বকনা গরুর জন্য গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের ক্ষুদ্র-নৃ গোষ্ঠির আর্থসামাজিক উন্নয়নে ও মনোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ক্রসব্রীড বকনা গরু বিতরণ করা হয়।

উপজেলা (অ.দা) প্রাণিসম্পদ কর্মকর্তা তারেক আহমেদ বলেন, প্রকল্পটি প্রয়োজনীয় ইনপুট ও প্রশিক্ষণের মাধ্যমে অনগ্রসর এই জাতিগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নতির মাধ্যমে দারিদ্র হ্রাস করবে, পারিবারিক খাদ্য ও পুষ্টি নিরাপত্তার উন্নয়ন এবং মাথাপিছু প্রাণিজ আমিষ গ্রহণ উন্নতিকরন, নারীর আত্ম-কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে দারিদ্র হ্রাসে সহায়ক ভূমিকা পালন করবে যা সার্বিকভাবে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠির স্থায়ী কর্মসংস্থান ও জীবনমান উন্নয়ন ঘটাবে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. ইমাম উদ্দিন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ দপ্তর ময়মনসিংহ বিভাগীয় পরিচালক ডা. মনোরঞ্জন ধর, মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের উপ-সচিব (পরিকল্পনা) মুহাম্মদ শাহাদাত খন্দকার, প্রকল্প পরিচালক ড. অসীম কুমার দাস, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ওয়াহেদুল আলম, উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাত, উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, জামায়েত ইসলামীর আমির মোয়াজ্জেম হোসেন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা (অ.দা.) প্রাণিসম্পদ কর্মকর্তা তারেক আহমেদ। এই প্রকল্পের মাধ্যমে যারা সফল হয়েছেন, তাদের সাথেও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. ইমাম উদ্দিন কবীর মতবিনিময় করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park