1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
হলুদ-মরিচে রং, আটা আর ভুট্টার গুঁড়া! - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

হলুদ-মরিচে রং, আটা আর ভুট্টার গুঁড়া!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি চাঁদপুর:

চাঁদপুরে হলুদ ও মরিচের গুঁড়ায় রং, আটা আর ভুট্টার গুঁড়া মেশানো এবং নোংরা পরিবেশে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে মিষ্টি তৈরির অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে শহরের পুরান বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলার সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, শহরের পুরান বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল। অভিযানে গিয়ে হলুদ ও মরিচের গুঁড়ার সঙ্গে রং, আটা ও ভুট্টার গুঁড়া মেশানোর প্রমাণ পাওয়া যায়। এজন্য জীবন দে নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ফেলে দেওয়া হয় ভেজাল মিশ্রিত হলুদ ও মরিচের গুঁড়া।

এছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশিয়ে মিষ্টি তৈরির অপরাধে আদি যুগল মিষ্টান্ন ভাণ্ডারের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা সঙ্গে সঙ্গে আদায় করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম, ক্যাবের প্রতিনিধি বিপ্লব সরকার এবং পুলিশের একটি দল সার্বিক সহায়তা দেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে বলে জানান এ কর্মকর্তা‌।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park