1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
স্বপ্ন পূরণে বেগুনি ছোঁয়ায় চাঁপাইনবাবগঞ্জ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

স্বপ্ন পূরণে বেগুনি ছোঁয়ায় চাঁপাইনবাবগঞ্জ

  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৭৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ:

ধানক্ষেত বলতেই চোখে ভাসে দিগন্ত বিস্তৃত সবুজ অথবা সোনালি মাঠ। তবে চাঁপাইনবাবগঞ্জে দেখা গেছে ভিন্ন চিত্র। মাঠে শোভা পাচ্ছে বেগুনি রঙের ধানগাছ। ধানের এ বৈচিত্র্য দেখতে ভিড় করছেন কৃষক ও দর্শনার্থীরা।

জেলার গোমস্তাপুর উপজেলার পিড়াশন এলাকার কৃষক রবিউল ইসলাম ১২ কাঠা জমিতে এই ধানের চাষ করেছেন। ইউটিউবে দেখে উদ্বুদ্ধ হয়ে গাইবান্ধা জেলা থেকে নিয়ে এসে শখের বসে চাষ শুরু করেন এই কৃষক।

কৃষি কর্মকর্তারা বলছেন, নতুন চাষ শুরু হওয়া এ ধানের নাম পার্পল লিফ রাইস। দেশে সর্বপ্রথম এ জাতের ধানের আবাদ শুরু হয় গাইবান্ধায়। সৌন্দর্য ও পুষ্টিগুণে ভরপুর এ ধান। ধানের রং সোনালি ও চালের রং বেগুনি হয়। উফশী জাতের এ ধানে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ অনেকটাই কম। রোপণ থেকে ধান পাকতে সময় লাগে ১৪৫ থেকে ১৫৫ দিন। ফলনও ভালো।

কৃষক রবিউল ইসলাম জানান, চারপাশে সবুজ ধানের মাঝে বেগুনি এ ধানক্ষেতটি প্রথম দেখায় দৃষ্টি কাড়ছে সবার। এ ক্ষেত দেখতে দূরদূরান্ত থেকে কৃষক ও গ্রামবাসী ছুটে আসছেন। সবাইকে এ ধান সম্পর্কে জানাতে ব্যানার টানিয়েছেন তিনি। ব্যানারে নাম দিয়েছেন দুলালী সুন্দরী।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী বলেন, চাঁপাইনবাবগঞ্জে বেগুনি জাতের এ ধান নতুন। তাই কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ফসল কাটার পর এর পুষ্টিগুণ যাচাই করে আগামীতে কৃষকদের মধ্যে এর বিস্তার ঘটানো হবে।

কৃষি বিভাগের তত্ত্বাবধানে ধান কাটার পর বীজ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার দাবি স্থানীয় কৃষকদের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park