1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
স্ত্রী কুমিরকে নিয়ে দুই পুরুষ কুমিরের মারামারি - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

স্ত্রী কুমিরকে নিয়ে দুই পুরুষ কুমিরের মারামারি

  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি গাজীপুর:

গাজীপুরের সাফারি পার্কে কুমির বেষ্টনীতে দুই পুরুষ কুমিরের মারামারিতে একটি আহত হয়েছে। আহত কুমিরকে চিকিৎসা শেষে অন্য বেষ্টনীতে স্থানান্তর করা হয়েছে।

কুমির বেষ্টনীতে থাকা তিনটি কুমিরের মধ্যে এক স্ত্রী কুমিরকে নিয়ে পুরুষ দুই কুমির মারামারিতে জড়ায় বলে জানান পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. রফিকুল ইসলাম।

তিনি জানান, গত দুদিন যাবৎ কুমির বেষ্টনীতে দুটি পুরুষ কুমির মারামারি করছে। কোনোভাবেই সেগুলোর মারামারি থামছিল না। রোববার পার্কের কর্মচারীদের নিয়ে কয়েক ঘণ্টার চেষ্টায় আহত কুমিরকে কব্জায় এনে পার্কের কচ্ছপ বেষ্টনীতে স্থানান্তর করা হয়েছে।

রফিকুল ইসলাম আরও জানান, একই বেষ্টনীতে তিনটি কুমির ছিল। সবগুলোই সমবয়সি। তিনটির মধ্যে একটি স্ত্রী কুমির। স্ত্রী কুমিরকে নিয়ে দুই পুরুষ কুমির মারামারিতে জড়ায়। এসময় একটি পুরুষ কুমির আহত হলে কুমির বেষ্টনীর পানি সেচে উদ্ধার করা হয়। সেটিকে অন্য বেষ্টনীতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এটা এদের স্বভাবগত আচরণ। খাবারের জন্য এরা কখনো মারামারি করে না, অনেক সময় প্রাধান্য বিস্তার করতে গিয়ে মারামারি করে থাকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park